সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের কুশপুত্তলিকা পোড়ানোর প্রতিবাদে সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা আজ প্রতিবাদ মিছিল করেছে। আজ রোববার বিকেলে তারা এ কর্মসূচি পালন করে।
গতকাল শনিবার দৈনিক প্রথম আলোতে শিক্ষকের টাকায় সংবর্ধনা শিরোনামে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সংসদ সদস্যের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে।
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল করে সিদ্ধান্ত নিয়েছে সখীপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে সংসদ সদস্যের অনুসারীরা ন্যক্কারজনক কর্মসূচি পালন করায় আজ থেকে সংসদ সদস্যের সব ধরনের অনুষ্ঠান বর্জন করা হবে।
আন্তর্জাতিক: খামেনি কি বেঁচে আছেন, কোথায়?
আন্তর্জাতিক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
আন্তর্জাতিক: পরাশক্তির ইন্ধনে ভয়াবহ যুদ্ধে এশিয়া-ইউরোপ
অর্থ-বাণিজ্য: বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগ বাড়ছে না
অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো