image

মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রতিবেদনের নিন্দা এডিটরস গিল্ডের

সংবাদ অনলাইন রিপোর্ট

গত ২৬ মার্চ প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার সামিল মন্তব্য করে এর নিন্দা জানিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ। আজ শুক্রবার সংগঠনটির সভাপতি মোজাম্মেল বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। তবে,এমন বিষয়ে মামলা করার আগে প্রেস কাউন্সিলের মতামত নেওয়ার আহবান জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়,‘গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার সামিল। এটি সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিক চেষ্টার অংশ। বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা। এডিটরস গিল্ড বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের ব্যাপারে কেউ সংক্ষুব্ধ হলে মামলা দায়েরের আগে আমরা প্রেস কাউন্সিলের মতামত নেওয়ার আহবান জানাচ্ছি।’

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

সম্প্রতি