image

নওগাঁয় সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা বার্তা পরিবেশক,নওগাঁ

দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম পত্রিকা দৈনিক সংবাদের ৭২তম বর্ষপুর্তি এবং ৭৩ বর্ষে পদার্পণ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বুধবার দুপুরে দৈনিক সংবাদ নওগাঁ জেলার আয়োজনে জেলা প্রেস ক্লাবে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন।

সংবাদের জেলা বার্তা পরিবেশক কাজী কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) আব্দুল গফুর জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রউফ পাভেল, অর্থ সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি নবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার, নাছিমুল হক বুলবুল, সংবাদের বদলগাছি ও পত্নীতলা উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর, নিয়ামতপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, আত্রাই প্রতিনিধি কাজী রহমান, সাপাহার প্রতিনিধি তোফায়েল আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

সম্প্রতি