ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা জানতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সিইসি একথা বলেন।
তিনি বলেন, "তফসিল ঘোষণার আগে যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়েই নির্বাচন হবে। সময়মতো পরিষ্কার হয়ে যাবে, কারা নির্বাচনে অংশ নিতে পারবে।"
তিনি আরও বলেন, "আমাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচনের আগে কোনো দলের অবস্থান নিয়ে মন্তব্য করা আমাদের কাজ নয়। অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি।"
সিইসি নাসির স্পষ্ট করেছেন যে ত্রয়োদশ নির্বাচন কেবল ব্যালট পেপারের মাধ্যমে হবে, ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে। তবে প্রবাসী ভোটারদের সম্পূর্ণ অন্তর্ভুক্ত করতে সময় লাগতে পারে।
এছাড়া তিনি স্থানীয় সরকার নির্বাচনের সময় এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করে জানান, জাতীয় নির্বাচনের দিন স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়। ইসি এই ধরনের পরামর্শ গ্রহণযোগ্য মনে করে না।
সিইসি বলেন, "আমাদের কাজ চলছে, এবং আমরা প্রধান উপদেষ্টার দেওয়া জাতীয় নির্বাচনের টাইমফ্রেম মাথায় রেখেই পরিকল্পনা করছি।"
অর্থ-বাণিজ্য: ১১ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: নির্বাচনের কারণে ব্যাংকের তোলার পরিমাণ বেড়েছে গ্রাহকদের
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞান ও প্রযুক্তি: ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত