বেতাগী প্রেসক্লাবে সুগন্ধা ট্র্যাজেডি স্মরণে ৩ দিনের শোক

নিজস্ব বার্তা পরিবেশক, বরগুনা

ঢাকা-বরগুনা-বেতাগী রুটের এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদুর্ঘটনায় ট্র্যাজেডিতে বরগুনার বেতাগী প্রেসক্লাবের আয়োজনে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় নিহতদের স্মরণে বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করতে শোক দিবস পালনের কর্মসূচি হাতে নেয়া হয়। বেতাগী প্রেসক্লাবের কার্যালয় বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টুকে কালো ব্যাচ পড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দি কান্ট্রি টুডের সম্পাদক হেমায়েত হোসেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, অর্থ সম্পাদক আব্দুর রহিম সিকদার, সদস্য আব্দুল কাইউম সিকদার, সদস্য নিপু রানী দাস, সাংবাদিক মো. সুজন ও আরিফ সুজন।

‘শোক ও স্মরন’ : আরও খবর

» কৃষকবন্ধু সেকান্দর মিয়ার দশম মৃত্যুবার্ষিকী আজ

সম্প্রতি