লয়েডস রেজিস্টার, বাংলাদেশ-এর সাবেক প্রধান জাকারিয়া খান মজলিশ মারা গেছেন। গতকাল ঢাকায় মারা যান তিনি। তার নামাজে জানাজা আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
মানিকগঞ্জের খ্যাতিমান ব্যক্তিত্ব মরহুম ইউসুফ খান মজলিশ এবং আসমা খান মজলিশের দ্বিতীয় পুত্র এবং খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব দাউদ খান মজলিশের ছোট ভাই জাকারিয়া খান মজলিশ একজন সজ্জন এবং পরোপকারী ব্যক্তি ছিলেন। তিনি স্ত্রী মাসুমা খান মজলিশ, পুত্র দেমির খান মজলিশসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার একমাত্র কন্যা মেহনাজ খান মজলিশ কয়েক বছর আগে মারা গেছেন।
জাকারিয়া খান মজলিশ যুক্তরাজ্যে প্রশিক্ষনপ্রাপ্ত নেভাল ইঞ্জিনিয়ার হিসেবে বানিজ্যিক জাহাজে কর্মজীবন শুরু করেন। পরে তিনি লয়েডস রেজিস্টার,বাংলাদেশ-এ যোগদান করেন।
প্রয়াত জাকারিয়া খান মজলিশের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করার জন্য তার পরিবার সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
জাতীয়: বায়ু দূষণে শীর্ষে ঢাকা
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক: নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
আন্তর্জাতিক: ইরানে হামলা, বিশ্বনেতারা কে কার পক্ষে
অর্থ-বাণিজ্য: এলএনজি কেনার জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর