image

বিএনএমের মনোনয়ন নিয়েছেন ডলি সায়ন্তনী

নিজস্ব বার্তা পরিবেশক

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার বিকেলে তিনি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এদিন রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি–পেশার নতুন কয়েকজন নেতা-কর্মী দলে যোগ দেন। তাঁদের মধ্যে ডলি সায়ন্তনী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম সফি মাহমুদ রয়েছেন।

বিএনএমে যোগ দেওয়ার বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।’

২০ নভেম্বর বিএনপির সাবেক চার সংসদ সদস্য বিএনএমে যোগ দেন। গত শনিবার জাতীয় পার্টির আরেকজন সাবেক সংসদ সদস্য যোগ দেন দলটিতে। এ নিয়ে ছয়জন সাবেক সংসদ সদস্য বিএনএমে যোগ দিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি