Warning: Undefined array key "sess_sangbad_bna_id" in /home/sangbadn/public_html/functions/core.php on line 9

Warning: Undefined array key "sess_sangbad_bna_userid" in /home/sangbadn/public_html/functions/core.php on line 10

Warning: Undefined array key "sess_sangbad_bna_password" in /home/sangbadn/public_html/functions/core.php on line 11

Warning: Undefined array key "sess_sangbad_bna_fullname" in /home/sangbadn/public_html/functions/core.php on line 12

Warning: Undefined array key "sess_sangbad_bnpage_list" in /home/sangbadn/public_html/functions/core.php on line 13

Warning: Undefined array key "sess_sangbad_bna_usertype" in /home/sangbadn/public_html/functions/core.php on line 14

Warning: Undefined array key "sess_sangbad_bna_block" in /home/sangbadn/public_html/functions/core.php on line 15

Deprecated: Function strftime() is deprecated in /home/sangbadn/public_html/functions/core.php on line 209
রাজনীতি : তফসিল পরিবর্তন আমরা সমর্থন করব না : ওবায়দুল কাদের সংবাদ অনলাইন » তফসিল পরিবর্তন আমরা সমর্থন করব না : ওবায়দুল কাদের
image

তফসিল পরিবর্তন আমরা সমর্থন করব না : ওবায়দুল কাদের

নিজস্ব বার্তা পরিবেশক
Deprecated: Function strftime() is deprecated in /home/sangbadn/public_html/functions/core.php on line 209

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে সংবিধানে একটি সময়সীমা আছে, সেই সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আমরা কখনো সমর্থন করব না। সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পদক্ষেপ, এমন কোনো পরিবর্তন আমরা সমর্থন করব না।

বুধবার (২৯ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি অবরোধ কার বিরুদ্ধে করছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা হরতাল ডাকছে কার বিরুদ্ধে, এটা তো নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এসব কর্মকাণ্ড করছে।

তিনি বলেন, আজকে যারা মানবাধিকারের কথা বলে, বাংলাদেশের সুশাসনের কথা বলে, যারা ফ্রি ফেয়ার নির্বাচনের কথা বড় গলায় বলে, তারা আজকে একটা পক্ষের এসব অপকর্ম, গণতন্ত্রবিরোধী, সংবিধান বিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে কেন নীরব। এটা নিয়ে তো কেউ কিছু বলছে না। নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বাধা দিচ্ছে, তাদের ব্যাপারে তারা কেন নীরব। আমাদের দেশে যারা সুশীল সমাজ যারা মানবাধিকারের কথা বলে, তাদের কাছে আমার প্রশ্ন।

কাদের বলেন, আমরা শুনেছিলাম আন্তর্জাতিকভাবে, নির্বাচন বাধাগ্রস্ত হবে এমন কোনো কর্মকাণ্ড হলে, সেটা নির্বাচন বিরোধী কর্মকাণ্ড বলে বিবেচিত হওয়ার কথা। এখন তো সবাই নীরব। এখন কেউ কিছু বলে না। ইউরোপও কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হরতাল অবরোধকে কি কোনোভাবে ঢেকে রাখা যায়? পুলিশ হত্যাকে কি কোনোভাবে ঢেকে রাখা যায়? প্রধান বিচারপতির বাড়িতে হামলা, গাড়িতে অগ্নি সংযোগ করছে, এগুলো কি অন্ধকারে ঢেকে রাখা যাবে? এগুলো তো প্রকাশ্যে হচ্ছে। আজকের বিশ্বে এখানকার খবর সারা দুনিয়ায় ছড়িয়ে যেতে কতক্ষণ লাগে? এখানকার কোনো খবর ল্যাটিন আমেরিকার কোনো দেশ বা দক্ষিণ আফ্রিকার কোনো দেশে পৌঁছতে কি দেরি হচ্ছে? ওয়াশিংটনের পৌঁছতে কি দেরি হচ্ছে? এসব নিয়ে তো কোনো কথা আমরা শুনছি না।

ওবায়দুল কাদের বলেন, যারা অপকর্ম করেছে, শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে মামলা তো হবে। আপনি প্রকাশ্যে পুলিশকে খুন করেছেন, সেটার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে জেলে পাঠানো হবে না? এটা কোন সভ্য দেশ আছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

‘রাজনীতি’ : আরও খবর


Warning: Undefined array key "archive" in /home/sangbadn/public_html/functions/news.php on line 1128

Warning: Undefined variable $offsetq in /home/sangbadn/public_html/functions/news.php on line 1133

» রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন: “জাতি অবুঝ নয়”

সম্প্রতি


Warning: Undefined array key "archive" in /home/sangbadn/public_html/functions/news.php on line 508