image

ঝালকাঠি-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মনিরুজ্জামান মনির

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঝালকাঠি -১ আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।

গত মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্না সম্পাদক নজরুল ইসলাম স্বপন । এ সময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিনা প্রতিদ্বন্ধিতায় কেউ যেন নির্বাচিত না হয়- এমন নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন।

মনিরুজ্জামান মনির বলেন, ‘আমার নেত্রীর বিচক্ষণতার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে ঝালকাঠি-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজাপুর-কাঠালিয়ার সর্বস্তরের মানুষের ভালোবাসা, আস্থা ও নির্ভরতা নিয়ে এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করতে চাই।’

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি