গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

সংবাদ অনলাইন রিপোর্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সংবাদ মাধ্যমকে বলেন, আজকে সৌজন্য সাক্ষাৎ করেছি। এর বাইরে কিছু না।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন কারাগার ভোগ করে মুক্তি পাওয়ার পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট এবং গণতন্ত্র মঞ্চের নেতারা।

আগামীকাল রবিবার বিকাল ৫ টায় সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

বিএনপির সূত্রে জানা গেছে, আগামী ৪ মার্চ চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তার আগে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বৈঠকে করছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি