image
ওবায়দুল কাদের : ফাইল ছবি

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের দাবু ‘নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে যায়নি’। তাদের এ দাবি সত্য নয়। উপজেলা নির্বাচনে প্রথম ধাপে নির্বাচন কমিশন জানিয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। জাতীয় নির্বাচনে ভোট পড়েছে ৪২ শতাংশেরও বেশি। তারা কি এদেশের মানুষ নয়?

তিনি বলেন, ৪২ শতাংশ যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করলো কেমন করে? আসলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। যা খুশি তাই বলেন ফ্রি স্টাইলে। এর বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে।

আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির আন্দোলন করার অধিকার আছে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। আর যদি আন্দোলন রূপ নেয় আগুন সন্ত্রাসে; যে চেহারা তারা অতীতে দেখিয়েছে তাহলে সরকার উদ্ভূত পরিস্থিতিতে ব্যবস্থা নেবে। রাজনৈতিকভাবেও আমরা মোকাবেলা করব।

‘রাজনীতি’ : আরও খবর

» আগামীকাল উত্তরবঙ্গের তিন জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

» শুক্রবাল বিএনপির ইশতেহার ঘোষণা, রোববার ঢাকায় শেষ জনসভা

» ‘রাজার ছেলে রাজা হবে’ এমন রাজনীতি চলবে না: ডা. শফিকুর রহমান

সম্প্রতি