ঢাকা: ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি এবং জামায়াত ইসলামীর নেতারা।
রোববার দুপুর ১২টায় বিএনপির প্রতিনিধি দল হাই কমিশনারের বারিধারার বাসভবনে গিয়ে বৈঠক করে। বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেড় ঘণ্টার এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন আহমেদ, শামা ওবায়েদ, ফাহিমা নাসরীন মুন্নী ও নিপুণ রায় চৌধুরী। বৈঠকের পর ব্রিটিশ হাই কমিশনার তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন।
এদিন বিকেল সাড়ে ৩টায় জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল সারাহ কুকের সঙ্গে বৈঠক করে। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মিয়া গোলাম পরওয়ার, এহসান মাহবুব এবং মাহমুদুল হাসান চৌধুরী।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক: বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম আমদানি নিষিদ্ধ করলো সৌদি
শিক্ষা: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল দুপুরে
অপরাধ ও দুর্নীতি: স্ত্রীসহ র্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
জাতীয়: আরও ১২০২টি মামলা প্রত্যাহার