image

তারেক রহমান: সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার ১২ দলীয় জোটের ইফতার আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, “দুঃখজনকভাবে আমরা দেখছি, একটি পরিস্থিতি তৈরি হচ্ছে।”

তিনি সমমনা জোটের নেতাদের সঙ্গে আলোচনা সভায় মতভিন্নতা থাকলেও যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘‘আমাদেরকে যেকোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব।’’

তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা যেন স্বৈরাচার বা তার প্রেত্মাতারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে।”

আন্দোলনে সহকর্মী ও আপনজনদের হারানোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমরা যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে ধরে রাখব। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্য বজায় রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”

এছাড়া আড়াই বছর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব উত্থাপন করার বিষয়টি তুলে ধরেন।

তারেক রহমান বলেন, “সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। গণতন্ত্র বলতে সাধারণ মানুষ কী বোঝেন? নির্বাচন, নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা। সংস্কার অবশ্যই চলমান প্রক্রিয়া।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘আমাদের রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, তবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ও গণতন্ত্রে কোনো বিভেদ নেই।’’

১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে আয়োজিত ইফতার অনুষ্ঠানে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্যসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

‘রাজনীতি’ : আরও খবর

» শত্রুর সঙ্গেও যেন বেইনসাফি না হয়: হাসনাত আবদুল্লাহ

» বিদ্রোহীদের কারণে যেসব আসন হাতছাড়া বিএনপির

» এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি

» রংপুর তিন ভিভিআইপি প্রার্থীর দিনভর পাল্টাপাল্টি যত অভিযোগ

সম্প্রতি