image

তারেক রহমানের নির্দেশে আশরাফুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার মামলা

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আশরাফুজ্জামান ওরফে মিনহাজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই নালিশি মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইলতুৎমিশ সওদাগর। আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

ইলতুৎমিশ সওদাগর জানান, আশরাফুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয়ে প্রতারণা করেছেন, এমন অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, ২৪ মার্চ ভুয়া সংগঠন তৈরির অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করা হয়, যেগুলোর সঙ্গে তারেক রহমানের নির্দেশনা ছিল।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে শঙ্কা, গানম্যান ও আগ্নেয়াস্ত্র চাইছেন প্রার্থীরা

» বুধ-বৃহস্পতি-শুক্রবার তিন দলের তিন শীর্ষ নেতা বরিশালে আসছেন

» দেশজুড়ে ‘জামায়াতের ওপর বিএনপির হামলা’, ইসিতে অভিযোগ জানালো এনসিপি

সম্প্রতি