image

দুই অভিযোগে এনসিপির তানভীর সাময়িক অব্যাহতি পেলেন

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি নিয়োগে হস্তক্ষেপ এবং পাঠ্যবইয়ের কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয় দলটি।

সোমবার (২১ এপ্রিল) এনসিপির অপর যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরের সাময়িক অব্যাহতির কথা জানানো হয়। দলটির ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গাজী সালাউদ্দিন তানভীর জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজ সরবরাহে অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে।

তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় এসব বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পূর্বের মৌখিক সতর্কতা অমান্য করায় তাঁকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি