প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে গিয়ে হতাশ হলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচন কমিশন (ইসি) মনোনয়নপত্র বাতিল করে দেয়ার পর সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন কুমিল্লা ৪ আসনের মঞ্জুরুল ।
বুধবার, (২১ জানুয়ারী ২০২৬) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার এই আবেদন খারিজ করেছেন। ভোটের লড়াইয়ে থাকতে মঞ্জুরুল আহসান মুন্সীর শেষ চেষ্টা হিসেবে এখন আপিল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করার বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করার অভিযোগ করলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি এবং সেদিন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক: ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬৮৭
নগর-মহানগর: আজ ঢাকার বায়ুর মানের উন্নতি
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামের দরপতন
আন্তর্জাতিক: ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ