image
ছবিঃ সংগৃহীত

‘বিএনপি সরকার গঠন করলে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে’

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপি মনোনিত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আশা আকাক্সক্ষা পূরণ করবে। খেটে খাওয়া মেহনতী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে দেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন করবে। বিএনপি প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার পাশাপাশি মসজিদের ইমাম মোয়াজ্জেমেরর জন্য সম্মানজনক ভাতা প্রদান করবে।

বিএনপি ক্ষমতায় এলে আলেম ওলামাসহ প্রত্যেকে নিরাপদে থাকবে। আমরা দেখেছি গত ১৭ বছর আলেম ওলামারা নিরাপদে ওয়াজ মাহফিল করতে পারেনি। মাইক কেড়ে নেয়া হয়েছে। বিএনপির সরকার ক্ষমতায় এলে সকল ধর্ম বর্নের মানুষ নিরাপদে দেশের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। বিএনপি ক্ষমতায় এসে শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছে। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে মিড ডে মিলের পাশাপাশি শিক্ষার্থীদের বাবার নামের পাশে মায়ের নাম লিখার প্রচলন করেছিলেন। কিন্তু আওয়ামী সরকার বেগম খালেদা জিয়ার মিড ডে মিল প্রকল্পটি বাতিল করে দিয়েছিল। গতকাল শনিবার বিকেলে চরফ্যাীশন উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌমহনী বাজারে এক পথসভায় নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেছেন। এ সময় উপজেলা ও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» একান্ত সাক্ষাৎকারে লাঙ্গল মার্কার প্রার্থী সিদ্দিক

সম্প্রতি