image
ছবিঃ সংগৃহীত

রংপুর ৪ আসনের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

বিশ্ব সভ্যতার ইতিহাস নদী কেন্দ্রীক হওয়ায় তিস্তাপাড়ে বসে নির্বাচনী ইশতেহার ঘোষণা। তিস্তা নদী সুরক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবন মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন রংপুর-৪ আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিথর সদস্য সচিব আখতার হোসেন। গতকাল শনিবার বিকেলে কাউনিয়া উপজেলায় তিস্তা রেলসেতু এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীর উন্নয়ন, শিল্প-কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, মাদক নির্মূল করা, শিশুদের জন্য বিনোদনকেন্দ্র তৈরি, পর্যটন শিল্পের বিকাশসহ জীবন-জীবিকার মনোন্নয়নে ১০টি সেক্টরে ৪৯ দফা পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তি, সংগঠক তৌফিক ইসলামসহ দলের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» একান্ত সাক্ষাৎকারে লাঙ্গল মার্কার প্রার্থী সিদ্দিক

সম্প্রতি