আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ (বোয়ালখালী চান্দগাঁও) আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাসান আজহারী বলেছেন, আদর্শভিত্তিক রাজনীতি ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাস্ট্র গঠন করাই হবে আমার লক্ষ্য।
গতকাল শনিবার বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে (মোমবাতি) প্রতিকের প্রচার প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
হাসান আজহারী বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার রাজনীতিতে বিশ্বাসী।
তিনি আরও বলেন, ভোটারদের উদ্দেশ্যে, হাছান আল আজাহারী বলেন, আপনার আমানত কোনো জায়গায় দিচ্ছেন, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। সেটার বিচার আল হাসরেই হবে।
আমি আপনাদের কাছে এসেছি যুবকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তথা আপামর জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য। দেশ মানুষের কল্যাণে আগামী নির্বাচনে মোমবাতির কোনো বিকল্প নাই। মোমবাতি হলো আলোর প্রতিক। এই আলো দিয়েই রাষ্ট্রের, সমাজের অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করতে হবে।
তিনি বলেন, আমার হাত যদি কোনো অন্যায় করবে না বলে বিশ্বাস করেন, কোনো দুর্নীতি করবে না বলে বিশ্বাস করেন; তাহলে আপনাদের ছেলেকে আপন করে নিবেন।
বাংলাদেশে ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স ম এনামুল হক বলেন, স্বাধীনতার ৫৪ বছরে এদেশের আপামর জনগণ অধিকার হারা। আইনের শাসন, স্বাস্থ্য-চিকিৎসা, ভোটাধিকার আদায়ের লক্ষ্য সংগ্রামে এখনও মানুষ জীবন দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই বদ্বীপের শান্তিপ্রিয় সুফীবাদী সুন্নী জনতা দীর্ঘদিন রাজনীতির মূলধারায় যুক্ত না-থাকার সুযোগে সুন্নী জনতার ভোটে নির্বাচিত হয়ে সুন্নী মতাদর্শ তথা ইসলামের মূলধারায় বারবার আঘাত হেনেছে। নব্বইয়ের সৈরাচারবিরোধী আন্দোলন পর থেকে সুন্নী মতাদর্শ ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভোটের রাজনীতিতে যুক্ত হলেও কাক্সিক্ষত লক্ষ্যে যেতে পারেনি। বিভিন্ন ভাঙা-গরার মধ্যে দিয়ে বর্তমান বাস্তবতায় বৃহত্তর সুন্নী জোটের আত্মপ্রকাশ। জোটের তিন দলের নেতাকর্মীরা অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি দূর করে একক প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন; যা এদেশের সুন্নী জনতার আকাক্সক্ষা ছিল। এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়ায় আমরা ইতিবাচক ফলের আশা করছি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি মোমবাতি প্রতিকে ভোট দিয়ে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হাসান আজহারীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ২৫
আন্তর্জাতিক: রাফা সীমান্ত দুই বছর পর ক্রসিং খুলে দিলো ইসরায়েল