image
ছবিঃ সংগৃহীত

সুন্দরবনের দুবলার শুঁটকি পল্লীতে

বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী ড. ফরিদের নির্বাচনী প্রচারণা

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

বাগেরহাটের লোকালয় থেকে প্রত্যন্ত অঞ্চলে বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনের দুবলার অস্থায়ী শুঁটকি পল্লীতে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বাগেরহাট-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শনিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন দুবলার আলোরকোল, নারকেলবাড়িয়া ও শেলারচরের অস্থায়ী শুঁটকি পল্লীতে থাকা রামপাল-মোংলার ১০ হাজারের অধিক জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বংলাদেশ’ ভাবনা তুলে ধরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ড. ফরিদুল ইসলাম। দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী লায়ন ফরিদুল ইসলাম বলেন, দেশের সর্ববৃহৎ এই শুঁটকি পল্লীতে অনেক প্রতিকূলতার মধ্যে থেকে ২০ হাজারের অধীক জেলে ও মাছ ব্যবসায়ীরা সমুদ্র ও সুন্দরবনের নদী-খাল থেকে মৎস্য আহরণ করেন। এখানের এই শুঁটকি মাছ বিদেশে রপ্তানি করে দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরবনকে দস্যুমুক্ত করাসহ, দুবলার অস্থায়ী শুঁটকি পল্লীতে প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই ৫ মাস জেলে ও মাছ ব্যবসায়ীদের চিকিৎসাসেবা নিশ্চিতে সরকারি উদ্যোগে ওষুধসহ ফ্রি মেডিকেল ক্যাম্প ও অস্থায়ী মৎস্য অবতরণ জেটি করা হবে বলেও জানান এই বিএনপির প্রার্থী।

মতবিনিময় সভা শেষে বিএনপির এই প্রার্থী সুন্দরবনের দুবলার ৫টি চরে অস্থায়ী শুঁটকি পল্লীতে গিয়ে ভোটারদের কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার উন্নয়ন ভাবনাসহ ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন।

‘রাজনীতি’ : আরও খবর

» একান্ত সাক্ষাৎকারে লাঙ্গল মার্কার প্রার্থী সিদ্দিক

সম্প্রতি