image

শিবপুরে জাকের পার্টির প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী-৩ (শিবপুর) আসনে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

এই গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থী রাজীব হোসেন রাতুল, দ্বাদশ সংসদ নির্বাচনে জাকের পার্টির দলীয় মনোনয়ন প্রার্থী ও সাংবাদিক আলম খান। এ সময় জাকের পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা জাকের পার্টি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন কাদির, নরসিংদী জেলা ছাত্র ফ্রন্ট-১-এর লোকনাথ দত্ত চৌধুরী, নরসিংদী-ছাত্র ফ্রন্টের সভাপতি শাহাদাৎ হোসেন, নরসিংদী জেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শাহাদাৎ হোসেন, জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান পাঠান, সাধারণ সম্পাদক ফাইজ উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে।

এ ছাড়া উপস্থিত ছিলেন মেহেদী হাসান তারেক, শেখ রুবেল, আবু বক্কর খান, সুমি আক্তার, খন্দকার সাখাওয়াত, শামসুল আলম, হৃদয় মিয়া, বকুল, ওসমান খান, কামাল মিয়া, আসাদ মুন্সি, মঞ্জুর এলাহী গাজ্জালী, নজরুল ইসলাম আবুল, মোহাম্মদ আলী, মোহাম্মদ হোসেন, হাকিম আলী, শায়ের এমদাদুল হক মিলনসহ জাকের পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রী ফ্রন্টের কারিমা সুলতানা ও তানিয়া আক্তার, স্বেচ্ছাসেবক ফ্রন্টের হামিদ মাস্টার ও শফিকুল ইসলামসহ দলটির সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নিচ্ছেন।

শিবপুর পৌরসভাসহ বাঘাব, পুটিয়া, জয়নগর, যোশর, সাধারচর, দুলালপুর, মাছিমপুর, চক্রধা ও আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাড়া-মহল্লা, হাটবাজার, চায়ের দোকান ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান।

এ বিষয়ে সায়েম আলী পাঠান বলেন, গোলাপ ফুল প্রতীকের পক্ষে সাধারণ মানুষের কাছে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতেই আমাদের এই গণসংযোগ। নির্বাচন কমিশনের বিধিমালা মেনেই দিন-রাত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

‘রাজনীতি’ : আরও খবর

» একান্ত সাক্ষাৎকারে লাঙ্গল মার্কার প্রার্থী সিদ্দিক

সম্প্রতি