image
জামায়াত আমিরের অশালীন মন্তব্যের প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেয়েরা ঝাড়– হাতে প্রতিবাদ সমাবেশ করেন -সংবাদ

জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী পোস্ট’: ঢাবি ও রাবিতে প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘নারী বিদ্বেষী পোস্টের’ প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) দুই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা ঝাড়– হাতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন প্রতিবাদীকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখান তারা। ‘কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়– মিছিল’ লেখা ব্যানারে আয়োজিত সমাবেশে ছাত্র ফেডারেশন নেত্রী সীমা আক্তার বলেন, ‘বাংলাদেশ এখন নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে বুলিং করা হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফেইক ও বট আইডির মাধ্যমে নারীদের সোশাল মিডিয়াগুলোতে আক্রমণ চালাচ্ছে।’

শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্ট গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জামায়াত ইসলামে নারী নেতৃত্ব এবং কর্মজীবী নারীদের বিষয়ে দেয়া বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল ‘হ্যাক করে’ ওই পোস্ট দেয়া হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়। তবে আইডি ‘হ্যাক’ হওয়ার অভিযোগ নিয়ে সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, জামায়াত আমিরের বক্তব্যকে আইডি হ্যাক বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘জনগণের সামনে এর প্রমাণ দিতে হবে।’

সমাবেশে শিক্ষার্থী সুস্মিতা সরকার বলেন, ‘এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেয়া হচ্ছে, যেটা ক্ষমার যোগ্য না।’ তিনি আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেয়ার আহ্বান জানান।

সমাবেশ থেকে জামায়াত আমিরের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এছাড়া প্রতিবাদকারীরা ‘নারীর শ্রমের সম্মান’ ও ‘বেশ্যাকরণ প্রথার বিলুপ্তির’ দাবি জানান।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি