আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, বিগত সময়ে আমরা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হতে দেখেছি। কিছু লোক থাকবেই নির্বাচনকে বানচাল করতে। কিন্তু আমার বিশ্বাস এবারের নিরবাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না, বানচাল করতে পারবে না।

রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া ঈদগাহ ময়দানে, মাস্টারপাড়া মাদ্রাসা মাঠে, ৭নং ওয়ার্ড গিলাবাড়ি বাজার এবং মাতৃগাও চৌরাস্তায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আজ জেগে গেছে। আগের নির্বাচনগুলোতে তারা ভোট দিতে পারেনি। তাই এবার তারা পণ করেছে সামনের নির্বাচনে ভোট তারা দিয়েই ছাড়বে। জনগণ আপনারই ভোট পাহারা দেবেন। হিন্দু-মুসলিম সবাই একজোট হয়ে ভোট দিতে পারেন।

বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

নিজ দল ও শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, এরকম নেতা আমরা চাইনা, যে নেতা অসংখ্য নেতা কর্মীদের ছেড়ে পালিয়ে যায়। আমরা কোনো চোর ডাকাতের দল করিনা। আমরা শহীদ জিয়ার দল করি। আমাদের একটা আদর্শ আছে।

নিজ নেতাকর্মীদের হয়ে মাফ চেয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের ছেলেরা নির্বাচনী কাজে যদি আগ বাড়িয়ে কিছু করে তাহলে তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ কিছু করে থাকলে তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে।

সভায় এক সমর্থকের দেয়া ডিম ও মাটির ব্যাংক পেয়ে আবেগে অশ্রুসিক্ত হয়ে তিনি শহীদদের মাগফেরাত কামনা করেন এবং ভোট চেয়ে বলেন, বেগম খালেদা জিয়ার মার্কা এ ধানের শীষ। ১২ তারিখের নির্বাচনে আপনারা এ মার্কায় আমাকে ভোট দিয়ে শেষ বারের মতো জনগণের সেবা করার সুযোগ করে দেবেন আপনারা।

নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি