সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

যশোর অফিস ও নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা

দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করতে সোমবার যশোর ও খুলনা সফরে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। যশোরে প্রথমবারের মতো জনসভা এবং দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়াকে কেন্দ্র করে দুই বিভাগজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ। দলীয়ভাবে এই জনসভাগুলোকে স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

যশোর জেলা বিএনপির উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম জনসভা। রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, সোমবার দুপুর দেড়টায় হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে জেলা ও আশপাশের এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ যশোরের স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশে পরিণত হবে।

সংবাদ সম্মেলনে অমিত আরও বলেন, এবারই প্রথম কোনো রাজনৈতিক দল শহরের ভেতরে নয় বরং শহরের বাইরে জনসভার আয়োজন করেছে, যাতে নগরবাসী ভোগান্তিতে না পড়েন। জনগণের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপরও যদি সাধারণ মানুষের সামান্য কষ্ট হয়, সেজন্য তিনি আগাম ক্ষমা প্রার্থনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসমাবেশে মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য কোনো নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করা হয়নি।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি