নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা করায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাকে পুরস্কারের সঙ্গে নগদ অর্থ বিতরণ করতেও দেখা যায়।

গতকাল শনিবার সদর উপজেলার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলয়মে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। তবে এ সময় তার হাতে নগদ অর্থ লক্ষ্য করা যায়। যা সে প্রত্যেক বিজয়ীকে পুরস্কারের নিচে লুকিয়ে বিতরণ করছিলেন।

এ বিষয়ে আসাদুজ্জামান নূর জানান, মনির হোসেন কাসেমী শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ (খ) এর সুস্পষ্ট লঙ্ঘণ।

এ সময় উপস্থিত আয়োজনকারী ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিধিমালার ২৭ (ক) বিধি অনুযায়ী উপস্থিত প্রতিনিধিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

‘রাজনীতি’ : আরও খবর

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি