image

২২ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছে। দূর-দূরান্তে থাকা অনেকেই রোববার রাতেই খুলনায় চলে আসেন।

অন্যদিকে, নগরজুড়ে বিশেষ নিরাপত্তা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খালিশপুর প্রভাতী স্কুল মাঠের সমাবেশ স্থলের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তারেক রহমানের যাতায়াতের পথ ও সমাবেশস্থলের ভেতর, বাইরে এবং বিভিন্নস্থানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ থাকবে। থাকবে র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। শহরে প্রবেশের বিভিন্ন স্থানে থাকবে পুলিশের চেকপোস্ট।

প্রসঙ্গত, আজ বেলা ১১টায় হেলিকপ্টারে করে খুলনায় পৌছানোর কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশ্যে খুলনা ছাড়বেন। জনসভায় লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। এসময় মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জনসভায় সভাপতিত্ব করবেন। এছাড়া বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

‘রাজনীতি’ : আরও খবর

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি