দীর্ঘ ১৭ বছর যাবত চিকিৎসা বঞ্চিত মানসিক প্রতিবন্ধী আব্দুল হাসিমের চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির এ নেতা। মানসিক প্রতিবন্ধী আব্দুল হাসিমের বাড়ি মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে মনিকা গ্রামে।
গত শনিবার অ্যাম্বুলেন্সে করে ঢাকা একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আব্দুল হাসিমকে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন, লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক প্রতিনিধি মাহমুদুল হাসান মাহমুদ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী আব্দুল হাসিম, তিনি লুৎফুজ্জামান বাবরকে ভালোবাসেন। ভালোবাসেন তিনি ধানের শীষকে। লুৎফুজ্জামান বাবর ১৭ বছর আগে কারাবন্দি হওয়ার খবর শুনেই তিনি মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েন এবং বাবর বাবর বলে সব সময় ডাক দেন। ধানের শীষ বলে সব সময় স্লেøাগান দেন আব্দুল হাসিম। তার কণ্ঠে বাবর বাবর বলে এবং ধানের শীষ বলে স্লোগান দেয়ায় এমন একটি সংবাদ বেসরকারি একটি টেলিভিশনে সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি মানবিক লুৎফুজ্জামান বাবরের নজরে আসলে তিনি আব্দুল হাসিমকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার জন্য উদ্যোগ নেন। গত শনিবার দুপুরে হাসিমের বাড়িতে একটি অ্যাম্বুলেন্সে পাঠান এবং ঢাকা নিয়ে যান। দীর্ঘদিন ধরে আব্দুল হাসিম মানসিক রোগে বিনা চিকিৎসায় ভুগছিলেন।
আব্দুল হাসেমের ভাই আবুল হোসেন বলেন, আমার ভাই বাবর ভাইকে খুবই ভালবাসেন। ধানের শীষকে ভালবাসেন। বাবর ভাই জেলে যাওয়ার খবর পেয়েই তিনি মানসিক রোগী হয়ে পড়েন। আমরা দরিদ্র মানুষ ভাইকে ভালো চিকিৎসা দিতে পারি নাই। ভাই মানসিক রোগী এ খবরটা বাবর ভাই পেয়ে আজকে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ভাইকে ঢাকায় একটি উন্নত চিকিৎসা দেয়ার জন্য। বাবর ভাইয়ের জন্য আমি ও আমার পরিবার চিরকৃজ্ঞ। বলার কোন ভাষা নেই। বাবর ভাই যে কাজটি করছেন।
নেত্রকোণা জেলা যুব ও তথ্য বিষয়ক সম্পাদক গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা মো. মোবারক হোসেন জানান, বাবর ভাই আজকে প্রমাণ করেছে আসলেই তিনি একজন ভাটি বাংলার মেহনি মানুষের নেতা, গরিবের নেতা।
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন
অর্থ-বাণিজ্য: দেশে ডিজিটাল লেনদেন করেন ৩৪ শতাংশ মানুষ: বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: সরকারি ব্যাংক ঋণ দিতে পারলেও আদায় করতে পারে না: গভর্নর
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প
বিজ্ঞান ও প্রযুক্তি: বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ অনুষ্ঠিত