কিশোরগঞ্জের কটিয়াদীতে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল ৮টায় জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।
গতকাল রোববার সন্ধ্যায় জনসভার বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। তিনি জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী জনসভা অনুষ্ঠিত হবে এবং আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, জনসভাকে সফল করতে মাঠ প্রস্তুতকরণ, মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার ও ফেস্টুন স্থাপনসহ সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছেন দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়া এই জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য প্রদান করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন
অর্থ-বাণিজ্য: দেশে ডিজিটাল লেনদেন করেন ৩৪ শতাংশ মানুষ: বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: সরকারি ব্যাংক ঋণ দিতে পারলেও আদায় করতে পারে না: গভর্নর
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প
বিজ্ঞান ও প্রযুক্তি: বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ অনুষ্ঠিত