বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, যারা এ দেশে গুন্ডামি ও সন্ত্রাসী করে ক্ষমতায় যেতে চায় তাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার নির্বাচন। যারা ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাতে চায় বাংলাদেশের মানুষের সম্পদ চুরি করে দুর্নীতির পাহাড় গড়ে তুলতে চায় তাদের বিরুদ্ধে নির্বাচন। এবারের নির্বাচন জুলাই বিল্পবের নির্বাচন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় ১১ দলীয় জোটের ময়মনসিংহ-১ আসনের সংসদীয় নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ বাংলাদেশের তরুণ সমাজা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাটতন্ত্র, সন্ত্রাস, ভন্ডামিকে চিরতরে ঝান্ডা দিয়ে বিদায় করে দিবে। তারা প্রমাণ করেছে বিল্পবের জন্য কোনো রাজনৈতিক বড় দল বা নেতা লাগে না ঐক্যবদ্ধ জনতা ও তরুণ সমাজ যতেষ্ট।
তিনি আরও বলেন, রাজনীতি থেকে যদি দুই ভূত তাড়াতে চান তাহলে সৎ যোগ্য প্রার্থীকে বাচায় করতে হবে। এ সময় তিনি ধোবাউড়া-হালুয়াঘাটকে সম্প্রীতির এলাকা উল্লেখ করে হিন্দু খ্রিস্টানদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়ে রিকশায় প্রতীকে ভোট চাইলেন। একই সঙ্গে তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিস ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি বাছির উদ্দনের সভাপতিত্বে ধোবাউড়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়।