image
ছবিঃ সংগৃহীত

জামাত আমিরের সিলেট বিভাগের ৪ জেলায় ৪টি নির্বাচনী সভা

জেলা বার্তা পরিবেশক, মৌলভীবাজার

নির্বাচনী প্রচারে আজ শনিবার সিলেট বিভাগে এক দিনে ৪টি জনসভায় বক্তব্য রাখবেন সিলেট জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনী তফসিল ঘোষনার পর নিজের বিভাগ সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশ করছেন জামায়াত আমির। সমাবেশগুলোতে দলীয় ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১১টি আসনে জামায়াতের দলীয় প্রার্থীরা দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য আসনগুলো শরিকদের ছেড়ে দেয়া হয়। তবে এই ১১টি আসনের মধ্যে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনটি প্রথমে শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলালকে ছেড়ে দেয়া হলেও এ আসনের জামায়াত দলীয় প্রার্থী সাবেক জেলা আমির আব্দুল মান্নান স্থানীয় নেতাকর্মীদের বাধার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এবং তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী গণমাধ্যমকে জানিয়েছেন, জামায়াতে ইসলাামীর আমির ডা. শফিকুর রহমানের সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে। প্রথম সমাবেশ ১০টায় হবিগঞ্জে করবেন। এরপর নিজের জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। কুলাউড়ার সমাবেশ শেষে সিলেট বিভাগের আরেক জেলা সদর সুনামগঞ্জের সমাবেশ যাবেন। সবশেষ সমাবেশ করবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার বিকালে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কুলাউড়ায় আগম উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ায় কমরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জামায়াতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখা। মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী। এ সময় জামায়াতের সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের নেতা এবং জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী গণমাধ্যমকে জানান, নিজ জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ জেলার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কুলাউড়ার এই নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে।

‘রাজনীতি’ : আরও খবর

» পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টিতে ভাঙন, ৫০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

» বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই

সম্প্রতি