বাগেরহাট-৪
মোরেলগঞ্জে শরণখোলা আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে নির্বাচনী জনসভায় বলেছেন সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘের দখলকারী, জমি দখলকারী লুটেরাদের স্থান এ জনপদে হবে না। সকল মানুষের শান্তিপ্রিয়ভাবে বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়ালি শ্রেণিপেশার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে সুন্দরবন হবে তাদের অভয়ারণ্য। আইনের মাধ্যমে সুন্দরবন থেকে মুক্ত করা হবে বনদস্যু। এমন নানা প্রতিশ্রুতি ব্যক্ত করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার মোরেলগঞ্জ শরণখোলার বিভিন্ন বাজারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বিকেল ৫টায় সাউথখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে তাফালবাড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মনোনীত প্রার্থী সোমনাথ দে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লা হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মোল্লা ইসাহাক আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপসহ বিভিন্ন নেতারা।
সভায় প্রধান অতিথি সোমনাথ দে আরও বলেন, আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশ হবে একটি সুখী-সমৃদ্ধি দেশ। অবহেলিত এ জনপদের উন্নয়নের জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এ আসনটি তাকে উপহার দেয়ার জন্য সবার প্রতি জোর দাবি জানান।
আন্তর্জাতিক: ভারতে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৮
আন্তর্জাতিক: ফের বন্দী বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
অর্থ-বাণিজ্য: বিটকয়েনের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন