এই তো আর মাত্র কয়েকদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। ঠিক এমন সময়ে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খলিদুজ্জামানের বিরুদ্ধে উঠেছে খুবই গুরুত্বর অভিযোগ। এই ঘটনাটি নির্বাচনী প্রচারণার ঠিক আগমুহূর্তে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ অনুমোদনহীন ও ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদানের। এমন "বিতর্কিত" অভিযোগ হওয়ায় তাকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
শুক্রবার বিএমডিসির পক্ষ থেকে এক চিঠিতে এই শোকজ নোটিশের কথা জানানো হয়।
অভিযোগ উঠেছে, তিনি তাঁর নামের আগে ও পরে এমন কিছু বিদেশি ও উচ্চতর ডিগ্রির নাম ব্যবহার করছেন, যা বিএমডিসি স্বীকৃত নয়।
বিএমডিসি সূত্রে জানা গেছে, ডা. খলিদুজ্জামান তাঁর ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং নির্বাচনী হলফনামায় এমন কিছু ডিগ্রির কথা উল্লেখ করেছেন, যা দেশের প্রচলিত চিকিৎসা আইন ও বিএমডিসি নীতিমালার পরিপন্থী। আইন অনুযায়ী, বিএমডিসি অনুমোদিত নয় এমন কোনো ডিগ্রি ব্যবহার করে কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি বা নির্দিষ্ট বিশেষজ্ঞ দাবি করতে পারেন না।
এই গুরুতর অনিয়মের বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাঁকে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর চিকিৎসা পেশার নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. খলিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তিনি দাবি করেছেন, তিনি বৈধভাবেই বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং সেগুলো যাচাইযোগ্য।
নির্বাচনের আগে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহলের প্ররোচনায় বিএমডিসি এই শোকজ নোটিশ দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে বিএমডিসির কর্মকর্তারা বলছেন, এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং কোনো চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে তার ব্যাখ্যা চাওয়ার অধিকার কাউন্সিলের রয়েছে। নির্বাচনের কয়েক দিন আগে এই ঘটনা ঢাকা-১৭ আসনের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক: ভারতে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৮
আন্তর্জাতিক: ফের বন্দী বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
অর্থ-বাণিজ্য: বিটকয়েনের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন