বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁও যাচ্ছেন। তার আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নির্বাচনি জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে আসবেন তারেক রহমান। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ চলছে পুরোদমে।
এর আগে ২০০৩ সালের ডিসেম্বরে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই যুগ পর তার আগমন ঘিরে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে।
জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সাল আমীন বলেন, ‘তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী। বিএনপি ক্ষমতায় এলে কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক উন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।’
অর্থ-বাণিজ্য: শীতের শেষে বাড়লো সবজির দাম, রোজার আগে খেজুরের