রংপুরের পীরগাছায় রাজনীতির মাঠে চমক সৃষ্টি করে বিএনপি ও জাতীয় পার্টির অন্তত ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। দলত্যাগীদের দাবি, বিএনপি ও জাতীয় পার্টিতে দেশপ্রেম, গণতন্ত্র ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন না থাকায় তারা নতুন রাজনৈতিক ধারার দিকে ঝুঁকেছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সেচাকান্দি এতিমখানা এলাকায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী উঠান বৈঠকে দলটির সদস্য সচিব রংপুর-৪ আসনের (কাউনিয়া পীরগাছা) শাপলাকলির প্রার্থী আখতার হোসেন এর উপস্থিতিতে, বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে, পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য- আবু রায়হান, আব্দুল গফুর, ইমান আলী, ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান, জাতীয় পার্টির নেতা- বাদশা মিয়া, মিনহাজুল ইসলাম, রোস্তম খান ডিপজল আব্দুল খালেক, ময়নুল ইসলাম জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। এছাড়া সোহেল রানা, আশরাফ আলী, আব্দুর রশিদ, হাসান মিয়া, হাফিজার রহমান আফতাব হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তারসহ অন্তত ৫০ থেকে ৫৫ জন নেতাকর্মী এনসিপির দলীয় প্রতিক শাপলাকলির ব্যানার হাতে নিয়ে, আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
এ সময় যোগদানকারীরা বলেন, দেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনতে হলে সৎ, সাহসী ও জনবান্ধব রাজনীতির বিকল্প নেই। এনসিপি সেই বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি, ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মানের লক্ষে আমরা এখানে যোগদান করেছি। তারা আরও বলেন, পুরোনো রাজনৈতিক দলগুলো জনআকাক্সক্ষা পূরণে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষ নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতির দিকে তাকিয়ে আছে। আমরা শুধু এনসিপিতে যোগ দিয়ে বসে থাকবো না, ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আখতার হোসেনকে নির্বাচিত করে সংসদে পাঠাবো।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এনসিপিতে নতুনদের এই যোগদান প্রমাণ করে, দেশের মানুষ পরিবর্তনের পথে হাঁটতে শুরু করেছে। আগামী দিনে আরও বহু নেতাকর্মী এনসিপিতে যোগ দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, তারা এনসিপির আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে দলকে শক্তিশালী করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। সে সময় উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলসহ ঐক্যবদ্ধ বাংলাদেশ-১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অর্থ-বাণিজ্য: শীতের শেষে বাড়লো সবজির দাম, রোজার আগে খেজুরের