বিভিন্ন দলের নেতারা সরকার গঠন করলে সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দেয়, আমি অত প্রতিশ্রুতি দেব না, আল্লাহ যদি কামিয়াব করে আমি ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাব। দুর্নীতি যখন থাকবে না, তখন সকল মানুষের মুখে হাসি ফুটবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আমতলী পৌরসভার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কথা বলেছেন। হিন্দু ভাইদের বলব চরমোনাই হিন্দুদের কাছে খোঁজ নিয়ে দেখেন, মায়ের কোল যেমন নিরাপদ, তারাও তেমনি চরমোনাইতে নিরাপদ। আশাকরি আপনারাও নিরাপদে থাকবেন। ৫ আগস্টের পরে একটি দল সারা দেশে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাস করছেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মীরা সংখ্যালঘুদের যান-মাল হেফাজত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করেছেন। অন্য দলের প্রার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে থেকে বিরত ও সেন্টার দখলের উদ্দেশ্য করে বলেন, ইসলামী আন্দোলন নেতাকর্মীরা সভ্যে সভ্য কিন্তু আমাদের টালানো, বিরক্ত করবেন না। যদি করেন, তবে এমনভাবে গর্জন শুরু হবে তা আর প্রতিহত করতে পারবেন না। বরগুনা-১ আসনকে মডেল বরগুনায় উন্নীত করার ঘোষনা দিয়ে বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দল বাংলাদেশে আর কোন আসনে জয়লাভ না করলেও বরগুনা-১ আসনের প্রার্থী জয়লাভ করবে ইনশাআল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দল বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরিয়ত উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, যুগ্ম সম্পাদক মাওলানা মো. রবিউল আলম, সহকারী সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, বরগুনা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ প্রমুখ।
বরগুনা- ১ আসনের প্রার্থী মাওলানা মো. মাহমুদুল হোসাইন অলিউল্লাহ তার বক্তব্যে বলেন, যারা ভোট কেন্দ্র দখল করতে যাবে তাদের মুগুর দিয়ে শায়েস্তা করা হবে। মা-বোনেরা আপনারা খোঁজদ্বারা নিয়ে প্রস্তুত থাকবেন কেন্দ্র দখল করতে গেলেই তাদের শায়েস্তা করবেন। কোন ছাড় দেয়া হবে না।
অর্থ-বাণিজ্য: শীতের শেষে বাড়লো সবজির দাম, রোজার আগে খেজুরের