গাজীপুর-৪, কাপাসিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে উপজেলা সদরের ঢাকা রোডে জোবায়দা হাসপাতাল সংলগ্ন মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান। তিনি এ সভায় কাপাসিয়ার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে সবার জন্য বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত হবে এবং সেইসাথে তিনি চাঁদাবাজিমুক্ত ঐক্যবদ্ধ কাপাসিয়া গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সন্ত্রাস, মাদকমুক্ত ও আধুনিক কাপাসিয়া গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার প্রাণবন্ত পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অব. আ স ম হান্নান শাহ্’র ছোট ভাই আমেরিকা প্রবাসী শাহ্ মোবারক হোসেন, কানাডা প্রবাসী কন্যা শারমিন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেনÑ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফিনল্যান্ড বিএনপির সভাপতি আবুল হাশেম চৌধুরী, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ ম এমদাদুল হোসেন, নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপি নেতা জজকোর্টের জিপি অ্যাডভোকেট মো. সোলায়মান দর্জী, ফ ম মমতাজ উদ্দিন রেনু, আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা ও উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, নির্বাচন প্রচারণা প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাজহারুল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মতিউর রহমান, মহসীন আলম লিটন, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. মীর সেলিম, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান টিক্কা, সাধারণ সম্পাদক ফুরকানুল মুকুল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাজনীতি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কায় বিএনপি
অর্থ-বাণিজ্য: ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর