image
সংগৃহীত

কুড়িগ্রামে বিএনপি-ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি ও ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

গত শনিবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে যোগদান অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

যোগদানকৃতরা হলেন- হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও সাবেক সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ আলী, ৬নং ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, সদস্য নবাব আলী, এরশাদুল হকসহ শতাধিক নেতাকর্মী।

এ সময় হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়া তাদের প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘদিন চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমরা তাদের সঙ্গে যুক্ত হলাম।

কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণরাসহ বিভিন্ন বয়সী লোকজনের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফের উলিপুর গড়ব।

‘রাজনীতি’ : আরও খবর

» পুরনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে: হাসনাত

» ইনকিলাব মঞ্চে হামলার জন্য সরকার দায়ী : নাসীরুদ্দীন নিজস্ব বার্তা পরিবেশক

সম্প্রতি