মানিকগঞ্জ-১
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে গণঅধিকার পরিষদের (জিওপি) মনোনিত এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন ট্রাক মার্কায় ভোট চেয়ে শনিবার বিকেলে ঘিওর ডি এন, হাইস্কুল মাঠ থেকে বিশাল মিছিল বের হয়। মিছিলটি ঘিওর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে ঘিওর, বাজার, মেইন রোড, ঘিওর বেপারী পাড়া, সাহা পাড়াসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ ও সাধারণ লোকজনের মাঝে লিফলেট বিতরণ করেন। এছাড়া তিনি সিংজুরী , বালিয়াবাধাঁ, বৈলতলা, কাশেমপুর, পয়লা, তেরশ্রী, বাইলজুরী, বরুষ্টিয়া, দৌলতপুরের কলিয়া, ধামস্বর, জিয়নপুর, বাঁচামারা, বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পথসভা করেন।
গণঅধিকার পরিষদের (জিওপি) মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন ট্রাক মার্কায় ভোট চেয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠান বৈঠকের পাশাপাশি প্রচারণা চালিয়ে যাচ্ছেন পুরোদমে। এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সঙ্গে কুশল বিনিময় করছেন। তিনি তিনটি উপজেলার হাট-বাজার ও জনবহুল এলাকায় পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। এ সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের (জিওপি) ঘিওর উপজেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন প্রমুখ।
রাজনীতি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কায় বিএনপি
অর্থ-বাণিজ্য: ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর