আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে মোট প্রার্থী ৬ জন। এদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামাতে ইসলামীর প্রার্থীর সঙ্গে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আইন সম্পাদক ও আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। অপরদিকে ১১ দলীয় জোটের খেলাফত মজলিমের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী (রিকশা) প্রতীকে। ঘুম ও ঘন কুয়াশাকে হারাম করে দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা মাঠ চষে বেড়াচ্ছেন। তবে ভোটাররা চাইছেন সৎ, যোগ্য ও সুন্দর মনের মানুষ।
তাদেরকেই জয়ী করতে হবে। অন্যান্য প্রার্থীর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আলকাছ উদ্দিন মীর (কাস্তে) প্রতীক। জাতীয় পার্টির আনোয়ার হোসেন খান শান্ত (লাঙ্গল) প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুহাম্মদ আব্দুল মান্নান (হাতপাখা) প্রতীক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন (তারা) প্রতীক। তবে এবার নির্বাচনে বিএনপি ও জামাতের মধ্যেই লড়াই হবে হাড্ডাহাড্ডি বলে স্থানীয় পর্যবেক্ষক মহল মনে করছেন। এ প্রসঙ্গে ভোটাররা বলছেন, দেখা যাবে ১২ তারিখের পর কার পক্ষে বার্তা আসে।