পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় পিরোজপুর-২ আসনের বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের (ঘোড়া প্রতীক) নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেল ৪টায় ভাণ্ডারিয়া শহীদ জিয়া ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন নিজাম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুস্তম আলী খাঁন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরীফ, উপজেলা যুব সংহতির সভাপতি মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর ইসলাম উজ্জ্বল, উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি রেজা আহমেদ দুলাল প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কারণে তিনি দল থেকে বহিষ্কৃত হন।
আন্তর্জাতিক: নাগরিকত্ব আইন কঠোর করছে সুইডেন
রাজনীতি: শাহজাদপুরে বিএনপির নির্বাচনী জনসভা
সারাদেশ: রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী আটক