image
ছবিঃ সংগৃহীত

একটি প্রতিদ্বন্দ্বী দল পাক বাহিনীর দাসত্ব করেছিল : নয়ন

প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

ভোলা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অবদান ছিলো না বরং তারা বিপক্ষে অবস্থান নিয়েছিলো। একাত্তরে একদিকে ছিলো তাদের দাসত্বের শৃঙ্খল, আরেক দিকে ছিলো স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। এরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিঙ্গন করেছিলো। শুধু তাই নয়, ওরা আমাদের কম বয়সী মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলো। মা-বোনদের সম্মান, ইজ্জত ওরা সেদিন নিলামে তুলেছিলো। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য তুলে দিয়েছিলো।সোমবার চরফ্যাসন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছরে ওরা একই চেহারায় আবির্ভূত হয়েছিলো। ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। একদিকে ছিলো ফ্যাসিবাদকে চিরস্থায়ী বন্দোবস্ত করার অপচেষ্টা, অপরদিকে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার আকাঙ্খা যার নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওরা কিন্তু গণতন্ত্রের আকাঙ্খাকে ধারণ করেনি। ওরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলো।

তিনি চরফ্যাসন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ইতোমধ্যে তারেক রহমানকে চরফ্যাসনে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি ক্ষমতায় আসলে চরফ্যাসনে মেডিকেল কলেজ স্থাপন, নদী ভাঙ্গন রোধ ও ভোলা-বরিশাল সেতু স্থাপন করবেন। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন । এ সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল টিটু উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি