image
ছবিঃ সংগৃহীত

ভোটকেন্দ্র দখল ও সহিংসতার ষড়যন্ত্র চলছে আমান উল্লাহ আমান

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিনে পরিকল্পিতভাবে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতা ঘটানোর ষড়যন্ত্র চলছে? বলে অভিযোগ করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আমান উলাহ আমান। গতকাল সোমবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। 

তিনি আরও বলেন, ঢাকা-২ আসনের ১৪১টি ভোটকেন্দ্রে বহিরাগতদের দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনতাইয়ের পরিকল্পনার খবর পাওয়ার কথা জানিয়ে তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। নির্বাচন বানচালের উদ্দেশ্যে বোমা ও অস্ত্র মজুদ করা হচ্ছে, এমন অভিযোগে যৌথ বাহিনী সাভার ও কেরানীগঞ্জ এলাকায় কয়েকজনকে আটক করেছে, যা গভীর ষড়যন্ত্রের প্রমাণ। উন্নয়নের কথা তুলে ধরে আমান সংবাদ সম্মেলনে সাবেক এই মন্ত্রী ঢাকা-২ আসন ও কেরানীগঞ্জের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমাদের সময়েই বাবুবাজার - জনজিরা সেতু নির্মাণ হয়েছে। বুড়িগঙ্গার ওপর একাধিক সেতু করে কেরানীগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করা হয়েছে। তিনি জানান, তার আমলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ৮টি কলেজ ও ১৫টি উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আমিনবাজার, তেতুলজোড়া ও ভাকুতা এলাকাসহ পুরো ঢাকা-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। বিএনপি সিনিয়র এ নেতা বলেন, আমি জয়ী হলে ঢাকা-২ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুমুক্ত করা হবে। তিনি আরও বলেন,ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক ভাতা দেওয়া হবে। সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। বিএনপি একটি সাংবাদিকবান্ধব দল। এ সময় তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধার পরিকল্পনাও হাতে নিয়েছেন। আমরা একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি