প্রচারনার শেষ দিন ঢাকা ০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জিনজিরা জনি টাওয়ার থেকে গন মিছিল শুরু হয়েছে। গন মিছিলে অংশ নেন ঢাকা ০৩ আসনের বিভিন্ন পেশা ও শ্রেনীর প্রায় কয়েক হাজার মানুষ। গনমিছিলটি জনি টাওয়ার থেকে শুরূ করে কদমতলি গোলচক্কর চুনকুটিয়া থেকে আবারও কদমতলিতে প্রদক্ষিণ করা হয়। গন মিছিলে ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়-অত্যাচারমুক্ত সমাজ গড়তে এখনই আমাদের সকলের এগিয়ে আসতে হবে। তিনি আরোও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীক ‘দাঁড়িপালা’ মার্কায় ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দিবেন বলে আশা করেছি