image
ছবিঃ সংগৃহীত

মানবিক কেশবপুর গড়ার জন্য ভোট ভিক্ষা চাইলেন আজাদ

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি প্রতিকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ বলেছেন, আপনারা আমাকে ভোট ভিক্ষা দিন। জলাবদ্ধতার স্থায়ী সমাধানসহ মানবিক কেশবপুর গড়া হবে। ঘের সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করা হবে। হিন্দু ভাই-বোনেরা নিরাপদে থাকবেন। সোমবার বিকেলে কেশবপুর শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতিকের সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেশবপুরের উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিলে আগামীর কেশবপুর হবে শান্তি শহর। কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর মানবিক, নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন।

কেশবপুর থানা বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ^াসের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বাংলাদেশ ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাকসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সহকারে নির্বাচনী জনসভায় হাজির হওয়ায় পাবলিক ময়দান জন্য রাতে পরিপূর্ণ হয়।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি