image
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এম এ মুহিত -সংবাদ

শাহজাদপুরে বিএনপির নির্বাচনী জনসভা

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন নির্বাচন উপলক্ষে উপজেলা বিএনপি এ জনসভার আয়জন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও আসন্ন সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ - ৬ (শাহজাদপুর) আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর এম এ মুহিত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, রেজাউল ইসলাম রাজা, অ্যাডভোকেট রায়হান আলী , যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলনেতা শাকিক চৌধুরী, ছাত্রদল নেতা মাসুদ রানা জুয়েল প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এম এ মুহিত বলেন, আগামী ১২ ফেব্রয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে স্বাধীনতা বিরোধী শক্তি ও তাদের দোসরা নানা ষডযন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত প্রতিটা কেন্দ্রে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। বিএনপি উন্নয়নের রাজনীতি করে। তিনি বলেন, নির্বাচিত হলে শাহজাদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি যমুনা নদীর ভাঙন রোধ, তাঁত শিল্প ও দুগ্ধশিল্পের ঐতিহ্য ফিরিয আনা, যোগাযোগ ব্যবস্থার উন্নযন সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।এদিন দুপুর থেকেই শাহজাদপুর পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১৩ ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ বর্ণাঢ্য মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন। একপর্যায়ে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এ সময পৌর এলাকা ধানের শীষের মিছিলের নগরীতে পরিণত হয়।

.

নির্বাচনী জনসভায় উলেখযোগ্য সংখ্যক নারীসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি