image

জামায়াত নেতারা কে কোন কেন্দ্রে দিচ্ছেন ভোট

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামীকাল ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা।

দলের আমীর ডা. শফিকুর রহমান থেকে শুরু করে নায়েবে আমীর ও সহকারী সেক্রেটারি জেনারেলরা নিজ নিজ নির্বাচনী এলাকার নির্ধারিত কেন্দ্রে ভোট দেবেন। বুধবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে নিজের ভোট প্রদান করবেন।

অন্যদিকে, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিজ এলাকা খুলনার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানানো হয়েছে।

নায়েবে আমীরদের মধ্যে এ টি এম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে এবং অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

কুমিল্লার চৌদ্দগ্রামের ভোটার ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত থাকবেন।

সহকারী সেক্রেটারি জেনারেলদের মধ্যে মাওলানা এ টি এম মা’ছুম ঢাকার খিলগাঁও গোড়ান এলাকার আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এবং ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

একইসাথে মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।

দলীয় সূত্র মতে, জামায়াতের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সকাল সকাল নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে এবং জামায়াত নেতারা সুষ্ঠু পরিবেশে ভোট প্রদানের আশা ব্যক্ত করেছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

» বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

সম্প্রতি