image

জেলা আমিরের গ্রেপ্তারকে ‘সাজানো নাটক’ দাবি জামায়াতের

সংবাদ অনলাইন রিপোর্ট

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ৫০ লাখ টাকাসহ গ্রেপ্তারের ঘটনাকে ‘সাজানো নাটক’ ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

জুবায়ের সংবাদ সম্মেলনে বলেন, ঠাকুরগাঁও জেলা আমির ব্যবসায়িক কাজে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গিয়েছিলেন। ব্যাংক বন্ধ থাকায় ও ব্যবসায়িক লেনদেনের প্রয়োজনে তার সঙ্গে নগদ টাকা ছিল। যা একজন ব্যবসায়ীর জন্য স্বাভাবিক বিষয়। তিনি আরও বলেন, ওই অর্থ অভ্যন্তরীণ রুটে বিমানে বহনের জন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাকিব সামাদের পক্ষ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হয়েছিল।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও বিরোধী জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং জনগণকে বিভ্রান্ত করতেই এ ঘটনা সাজানো হয়েছে। গ্রেপ্তারের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানসিক নির্যাতনের কারণে ঠাকুরগাঁও জেলা আমির অসুস্থ হয়ে পড়েছেন।

দলের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত নেতার মুক্তি দাবি ও ‘মিথ্যা প্রচারণা’ থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

‘রাজনীতি’ : আরও খবর

» বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

» বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

সম্প্রতি