এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছে বিএনপি। শুক্রবার, (১৩ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এমন প্রতিক্রিয়া তুলে ধরেন।

তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ-আকাক্সক্ষা এবং অনুভূতি। বিএনপি গণমানুষের দল, তৃণমূলের দল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।’

মাহদী আমীন বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, ইনশাআল্লাহ, ভবিষ্যৎ একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা। সেই সঙ্গে আগামী বিএনপি সরকার যে জনগণের, সে প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাআল্লাহ নিশ্চিত করবেন। ’

তিনি বলেন, ‘সরকারটি হবে সেই সরকার, এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের ওপর, অনেক শহীদের ত্যাগ সংগ্রামের ওপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাআল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা, সেটি পূরণ করবেন।

‘রাজনীতি’ : আরও খবর

» শত্রুর সঙ্গেও যেন বেইনসাফি না হয়: হাসনাত আবদুল্লাহ

» বিদ্রোহীদের কারণে যেসব আসন হাতছাড়া বিএনপির

» রংপুর তিন ভিভিআইপি প্রার্থীর দিনভর পাল্টাপাল্টি যত অভিযোগ

সম্প্রতি