সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ভোট পুনর্গণনা ও ঘোষিত ফলাফল স্থগিত চেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি এম. আকবর আলী। গত শুক্রবার বিকেলে তিনি এ দাবি করেন। এম. আকবর আলী বলেন, কেন্দ্রভিত্তিক ১৪৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক ৭ শতাধিক ভোট বেশি পেয়ে এগিয়ে ছিল। এরপর উপজেলা কার্যালয়ে থেকে ফলাফল জেলা প্রশাসক কার্যালয়ে ফলাফল নিয়ে যাওয়া হয়।
সেখানে আমাদের উপস্থিতি ছাড়াই তাতে পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে বেসরকারি ফলাফলে আমাকে পরাজিত ঘোষণা করা হয়। ভোট গণনার সময় অস্বাভাবিক পরিমাণে ভোট বাতিল করা হয়েছে, যা সন্দেহজনক। এ ছাড়া নির্বাচন চলাকালে বেশ কয়েকটি কেন্দ্রে থেকে আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছিল বলেও অভিযোগ তোলেন এ প্রার্থী। অভিযোগের কপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে জানান তিনি।
তিনি আরও বলেন, এ বিষয়ে রিটার্নিং অফিসার ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনে যাব। সেখানেও যদি ন্যায় বিচার না পাই, তাহলে আমি আদালতে মামলা করব।
সারাদেশ: হবিগঞ্জে বাস উল্টে যুবক নিহত, আহত ২০
সারাদেশ: কমলগঞ্জে আকাশমনি গাছ নিধন
নগর-মহানগর: সিদ্ধিরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে পারাপার
রাজনীতি: মঈন খান ৪র্থবার এমপি নির্বাচিত হলেন