image

নতুন ভোরের প্রত্যাশায়

‘ধ্বংসস্তূপের মধ্য দিয়েই নতুন সরকারকে পথ চলতে হবে’

সংবাদ অনলাইন রিপোর্ট

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠার পথে ঐতিহাসিক মুহূর্তকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দে‌শি-বি‌দে‌শি সাংবা‌দিক‌দের সা‌থে এক সংবাদ সম্মেলনে তি‌নি এমন মন্তব‌্য ক‌রেন।

তিনি এই বিজয়কে কেবল একটি দলের নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের এবং সামগ্রিকভাবে বাংলাদেশের বিজয় হিসেবে অভিহিত করেন।

নবনির্বাচিত এই পথচলাকে তিনি "স্বাধীনতার স্বাদ" হিসেবে বর্ণনা করে বলেন, আজ থেকে আমরা একটি নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে যাত্রা শুরু করছি, যেখানে ফ্যাসিবাদের কালো ছায়া আর সাধারণ মানুষকে স্পর্শ করবে না।

​সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে উল্লেখ করেন, সকল প্রকার রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিবন্ধকতা মোকাবিলা করে ভোটাররা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছেন। তবে আগামীর পথ যে চ্যালেঞ্জিং হতে পারে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

তিনি বলেন, বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর হয়ে পড়া সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো ধ্বংসস্তূপের মধ্য দিয়েই নতুন সরকারকে পথ চলতে হবে। এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে দেশে পুনরায় কোনো অপশক্তি ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ না পায়।

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। তিনি মনে করেন, এই সম্মিলিত অংশগ্রহণই নির্বাচনের গ্রহণযোগ্যতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

সংবাদ সম্মেলনে তিনি দেশের হারানো গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

‘রাজনীতি’ : আরও খবর

» শত্রুর সঙ্গেও যেন বেইনসাফি না হয়: হাসনাত আবদুল্লাহ

সম্প্রতি